বিজ্ঞাপন

বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের তিন সদস্যের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ মে) এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব।


বিদেশ সফরের নিষেধাজ্ঞায় পড়া অন্যরা হলেন: শেখ হান্নানের স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান ও মেয়ে সানজিদা আক্তার।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, এদিন দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তানজির হাসিব সরকার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে টিম গঠন করা হয়েছে। দুদক জানতে পেরেছে, শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের সদস্যরা দেশত্যাগের চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।

বিজ্ঞাপন

পড়ুন : বিমান বাহিনীর ১২৭ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন