পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশের টেকসই উন্নয়ন এবং স্থিতিশীল অর্থনীতির ন্যায়সঙ্গত উত্তরণে সরকার কাজ করছে।
মঙ্গলবার (৬ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
দেশে শিল্প কলকারখানার উন্নয়নে সরকারের সদিচ্ছা আছে উল্লেখ করে- উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয় এমন প্রকল্প নিরুৎসাহিত করা হচ্ছে।
দেশে বিদ্যুৎ ও জ্বালানির বড় একটি অংশ আমদানি নির্ভর হওয়ায় তা ব্যবহারে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।
একই অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপগুলো নির্বাচিত সরকার এসে চলমান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিবেশের উন্নয়নে বেসরকারি খাতকে আরও ভূমিকার রাখার আহ্বান জানান তিনি।
পড়ুন: ঢাকার বাতাসের মান উন্নয়নে কমিটি করবে সরকার : পরিবেশ উপদেষ্টা
দেখুন: হাওর নিয়ে মাস্টারপ্ল্যান করছেন পরিবেশ উপদেষ্টা
এস


