১৩/০২/২০২৬, ৩:৫৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৩:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরের হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ নারী আটক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে ৭ মে বুধবার ডিএনসি’র পরিদর্শক মোহাম্মদ আবুল কাশেমের নের্তৃত্বে ডিএনসি’র এক চৌকশ অভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার হাকিমপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের দক্ষিণ বাসুদেবপুর এলাকার আব্দুল খালেক শেখ এর স্ত্রী মোছাঃ রোকেয়া বেগম (৪৭)-এর বাড়ি তল্লাশি করে তার ঘরের ভেতর থেকে ৫০ গ্রাম হেরোইন পাউডার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৫০ গ্রাম হেরোইন এর আনুমানিক মূল্য দেখানো হয়েছে হয়েছে ২ লক্ষ ৫০ হাজার টাকা।

৫০ গ্রাম হেরোইন পাউডার উদ্ধারের পর মোছাঃ রোকেয়া বেগম (৪৭)-কে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সরণীর ৮(গ) ধারায় দিনাজপুর জেলার হাকিমপুর থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রফিকুজ্জামান।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরের ৩১৬টি চালকল ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করেছে খাদ্য বিভাগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন