বিজ্ঞাপন

জয়পুরহাট বিআরটিএ অফিসে দুদকের অভিযান

দালাল চক্রের দৌরাত্ম্য ও ড্রাইভিং লাইসেন্স বাবদ অধিক অর্থ লেনদেনের অভিযোগের ভিত্তিতে জয়পুরহাট বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুদক। আজ বুধবার দুপুরে দুদকের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা খাতুন রিতার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করেন।

বিজ্ঞাপন


ঘুষ লেনদেনের অভিযোগের ভিত্তিতে বিআরটিএ অফিসের সহকারী পরিচালক (ইঞ্জি:) আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে বিভিন্ন ফাইল ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এসময় ২জন কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করে ড্রাইভিং লাইসেন্স বাবদ ঘুষ গ্রহণ করার প্রাথমিক সত্যতা পেয়ে তাদের মোবাইল ফোন ডিএনসি করা হয়।

অভিযুক্তরা হলেন মেহেদুল ইসলাম ও আতিকুল ইসলাম। তারা জয়পুরহাট বিআরটিএ অফিসে এনরোলমেন্ট এক্সিকিউটিভ পদে কর্মরর্ত আছেন বলে জানা গেছে।

দুদকের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা খাতুন রিতা জানান, আরও তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন : জয়পুরহাটে জামায়াতের গণসংযোগ পক্ষের বিশাল শোডাউন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন