বিজ্ঞাপন

‘বিএনপিতে এক কোটির বেশি কর্মী যুক্ত করার পরিকল্পনা রয়েছে’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত দলের প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম চালাবে। এবার এক কোটিরও বেশি নতুন কর্মী যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

তিনি বলেন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা এক সময় আওয়ামী লীগ করেছেন, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট, টাকা পাচার- এগুলো পছন্দ করেননি। তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা দলে আসতে পারবেন না কেন? এছাড়াও আমরা চাচ্ছি সমাজের ফ্রেশ মানুষ, তিনি যেকোনো শ্রেণি-পেশার হতে পারেন বিএনপিতে যোগ দিতে পারবেন।

বিএনপির প্রথমিক সদ্যসপদের জন্য যে রশিদ দেয়া হয় তার সঙ্গে এবার একটি আবেদনপত্র থাকবে জানিয়ে রিজভী বলেন, এই আবেদনপত্রের বিষয়টি বিএনপির গঠনতন্ত্রে রয়েছে। এবার প্রথমিক সদস্যদের সেই ফরমটি পূরণ করতে হবে। ফরম পূরণ করে রশিদ নিয়ে যাবেন। এরপর চূড়ান্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমে সদস্যপদ দেয়া হবে।

এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়ে পরবর্তী কোনো নির্দেশনা দিলে সেটা জানানো হবে বললেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব।

বিজ্ঞাপন

পড়ুন: শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল -নাটোরে এ্যাড.রুহুল কবির রিজভী আহম্মেদ

দেখুন: সরকারের মন্ত্রীদের বক্তব্য রহস্যজনক: রুহুল কবির রিজভী 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন