বিজ্ঞাপন

চাঁদপুরে অধিকাংশ হাসপাতালেই নেই লাইসেন্স অনুযায়ী বেড ও নার্স

চাঁদপুর শহরে যত্রতত্র গড়ে উঠেছে হাসপাতাল ও ডায়গানষ্টিক সেন্টার।যেগুলোর সেবার মানসহ নানা সমস্যার অভিযোগ দীর্ঘদিনের। আর এসব অভিযোগকে আমলে নিয়েই মাঠে নেমেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৮ মে) দিনব্যাপী বিভিন্ন হাসপাতাল ও ডায়গানষ্টিক সেন্টার পরিদর্শন করে প্রশাসন। যার নেতৃত্বে ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।

সেবাপ্রার্থীদের অভিযোগ, শহরে গড়ে উঠা ডায়গানষ্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে নেই লাইসেন্স অনুযায়ী বেড এবং নার্স। ১ বেডের অনুপাতে ২ জন নার্স থাকার কথা থাকলেও তা রাখা হয়নি। নবায়ন নেই অনেক হাসপাতাল ও ডায়গানষ্টিক সেন্টারের লাইসেন্সও। এছাড়াও এগুলোতে পর্যাপ্ত আলোকসজ্জা, সুন্দর পরিষ্কার পরিছন্ন পরিবেশ, পর্যাপ্ত চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিস্ট না রাখা ও অতিরিক্ত অর্থ আদায়েরও অভিযোগ রয়েছে।

এমন নানা অভিযোগকে গুরুত্ব দিয়ে মাঠে নেমে হাসপাতাল পরিদর্শনে এসে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত বলেন,আমরা আইনানুগভাবে চিকিৎসা কেন্দ্রগুলোতে মান অক্ষুন্ন রাখা ও ভালো স্বাস্থ্য সেবা পেতে তৎপরতা অব্যাহত রেখেছি। বেশিরভাগ জায়গায় হাসপাতালগুলোর পরিবেশ ভালো আবার অনেক জায়গায় লাইসেন্স হালনাগাদ করা নেই। হাসপাতালগুলোতে বেড এবং লাইসেন্স অনুযায়ী যে ক’জন নার্স থাকার দরকার সেটা নিয়ে ত্রুটি বিচ্যুতি আমরা পেয়েছি। আমরা এগুলোকে অভিযানের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসছি।

বিজ্ঞাপন

পড়ুন: চাঁদপুরে পরকীয়া প্রেমের অভিযোগে ইউসিবি ব্যাংক কর্মকর্তা আটক

দেখুন: চাঁদপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু অ*প*হ*র*ণে*র সময় আটক

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন