বিজ্ঞাপন

জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৫ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের নতুন কমিটি গঠন

জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এদিন বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে ৪০টি সংগঠনের প্রতিনিধিরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত হয়েছেন আরো ৫ টি সংগঠন
সম্মেলন থেকে সর্বসম্মতি ক্রমে জহিরুল ইসলাম কচিকে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের সভাপতি এবং মোহাম্মদ নূরউল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি: মাসুদ রানা (মিরপুর ফিল্ম ক্লাব), সহ-সভাপতি: উইমেন্স ফিল্ম সোসাইটি অব বাংলাদেশ (প্রতিনিধি), যুগ্ম সাধারণ সম্পাদক: আবদুল্লাহ আল মারুফ (রয়েল বেঙ্গল ফিল্ম সোসাইটি ), অর্থ সম্পাদক: আশরাফ রনি (সিনেফিল ফিল্ম ক্লাব ), সাংগঠনিক সম্পাদক: সাদমান শাহরিয়ার (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম ক্লাব), প্রচার ও প্রকাশনা সম্পাদক: আহমেদ তেপান্তর আওয়াল (সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাব), দপ্তর সম্পাদক: মাহফুজুল ইসলাম খান (সুন্দরবন ফিল্ম সোসাইটি)।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন- আবদুল্লাহ বনি (বাগেরহাট ফিল্ম সোসাইটি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, (প্রতিনিধি), টি এফ পি ফিল্ম ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রতিনিধি), জহির রায়হান চলচ্চিত্র সংসদ, (প্রতিনিধি), বিসিসিআই ফিল্ম ক্লাব, (প্রতিনিধি), ব্রহ্মপুত্র চলচ্চিত্র সংসদ, ময়মনসিংহ (প্রতিনিধি), এছাড়া সাবেক সভাপতি প্রফেসর আব্দুস সেলিম, শরীফুল ইসলাম, মীর শামসুল আলম বাবু, ড. শাহীন বিন আব্দুল হাইকে উপদেষ্টা করা হয়েছে।

সকাল ১০টায় শুরু হওয়া এই সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত চলচ্চিত্র সংসদগুলির প্রতিনিধিরা তাদের নিজ নিজ সংগঠনের কার্যক্রমের বিবরণ দেন। আলোচনায় উঠে আসে চলচ্চিত্র প্রদর্শনী আয়োজনের চ্যালেঞ্জ, দর্শক সংকট, আর্থিক সীমাবদ্ধতা এবং মানসম্পন্ন চলচ্চিত্রের অভাবের মতো বিভিন্ন সমস্যা। একইসাথে, তৃণমূল পর্যায়ে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ, নতুন দর্শক তৈরি এবং স্থানীয় প্রতিভাকে সুযোগ দেওয়ার মতো সম্ভাবনাগুলিও সম্মেলনে গুরুত্বের সাথে আলোচিত হয়।

পড়ুন: অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, ভাবনা, জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা

দেখুন: অপু বিশ্বাস-নুসরাত ফারিয়া-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন