চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজাকে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ মে) সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ তিতুমীর ও চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা।
পুলিশ জানায়, গোলাম মোর্তুজা রোববার সকালে জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সন্দেহ হলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দর্শনা থানায় নেওয়া হয়।
ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর বলেন, গোলাম মোর্তুজার বিরুদ্ধে একজন বিএনপি নেতাকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পড়ুন: কাশ্মীর সমস্যা সমাধানে ভারত-পাকিস্তানের সঙ্গে কাজ করব: ট্রাম্প
দেখুন: ভারত একা কখনও যু’দ্ধে জেতেনি! |
ইম/


