০১/০৩/২০২৬, ১৮:১৬ অপরাহ্ণ
29 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৮:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা, ঢাকায় ৩৯.৯ ডিগ্রি

গত কয়েকদিন ধরে দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা। দেশব্যাপী ছড়িয়ে পড়া তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকাতেও। তাপের ঊর্ধ্বগতিতে শনিবার (১০ মে) চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। ঢাকায়ও এদিন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল বছরের সর্বোচ্চ। শনিবারের মতো আজও চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে তা গতকালের তুলনায় কিছুটা কম। ঢাকায়ও আজ তাপমাত্রা কিছুটা কমেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

রোববার (১১ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। এই তথ্য সন্ধ্যা ৬টার দিকে আপডেট হতে পারে বলেও জানান তিনি।

আগামীকাল তাপমাত্রা আরও কমবে জানিয়েছে তিনি বলেন, কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। ঢাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (১২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এ সময়ে চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন : দাবদাহে নগরবাসীকে সতর্কতামূলক বার্তা দিলো ডিএনসিসি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন