আজ বিশ্ব মা দিবস। মাকে ভালোবাসা জানাতে দিনক্ষণের দরকার হয় না। তবুও আলাদা করে একটু ভালোবাসা জানাতেই আজকের দিনটি। এবারও আজাদ প্রডাক্টসের আয়োজনে রত্নগর্ভা মায়েদের পুরস্কার দেয়া হয়েছে। এ ছাড়া মাই ড্যাড ওয়ান্ডারফুল সম্মাননা পেলেন সাহিত্যিক ও প্রবীন সাংবাদিক আরেফিন বাদল।
মা, ছোট্ট এ শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা আর অকৃত্রিম দরদ।
তাইতো মাকে ভালোবেসে প্রতি বছর মে মাসের ২য় রবিবার বিশ্বে পালন করা হয় মা দিবস। মায়ের জন্য প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে। তবুও আলাদা করে একটু ভালোবাসা জানাতেই আজকের দিনটি।
বাংলাদেশেও বিশেষ ভাবে দিনটি স্মরণ করে বহু মানুষের ভালোবাসায় গড়ে উঠা সাফল্যের প্রতিষ্ঠান আজাদ প্রোডাক্টস। মায়ের প্রতি ভালোবাসার ও দেশের সার্বিক শিক্ষা প্রসারের নেপথ্য শক্তি মায়েদের আরো সচেতন করার মানসে ‘আজাদ প্রোডাক্টস অ্যাওয়ার্ড রত্নগর্ভা মা’ আয়োজন করে প্রতিষ্ঠানটি।
২০২৩ সাল থেকে শুরু হওয়া এই সম্মাননার ২১ বছর পুর্তি হলো আজ। এবার সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন ও বিশেষ ক্যাটাগরিতে ১০ জন মায়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
যেসব মায়েরা কঠিন শ্রম ও মন্ত্রমুগ্ধ দীক্ষা দিয়ে সন্তানের মানুষ করেছেন, দেশে বিদেশে আলোকিত ও বিকাশিত করেছেন তাদের জন্য এই প্রয়াস বলে জানান প্রতিষ্ঠানটির কর্ণধার।
সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন ছাড়াও বিশেষ ক্যাটাগরিতে শাহানা সিরাজ, মোসা. মুসলিমা খানম রানা, স্মৃতি কণা বড়ুয়া, খাদিজা খন্দকার, ফাতেমা আলম শাহানা, সাহানা আকতার চৌধুরী, অলকা ঘোষ, শামছুন্নাহার হোসেন, মোছা. ফরিদা বেগম, সৈয়দা দিলরুবা খানম। এ ছাড়াও মাই ড্যাড ওয়ান্ডারফুল ক্যাটাগরিতে আরেফিন বাদল সম্মানিত হয়েছেন।
এনএ/


