বিজ্ঞাপন

জালালাবাদ অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার নবগঠিত কমিটির পরিচিত সভা

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী সিলেটবাসীদের অন্যতম সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক এর নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ রবিবার (১৮ মে) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির মিন্টো এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি জাহেদুল হক চৌধুরী লিটন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সহ-সভাপতি ফায়জুল বারী জসিম।

সভায় বক্তারা অ্যাসোসিয়েশনকে আরো সক্রিয় ও কার্যকর করে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন। তারা প্রবাসে সিলেটি সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি শামস উদ্দিন লুলু, জয়েন্ট সেক্রেটারি আখলাকুল ইসলাম, কোষাধ্যক্ষ জামান সরোয়ার শিপু, অর্গানাইজেশন সেক্রেটারি মো. আব্দুস শুকুর, স্পোর্টস সেক্রেটারি আহমেদ আল কবীর, কালচারাল সেক্রেটারি দিলু আলী, পাবলিকেশন সেক্রেটারি শাহাব উদ্দিন শিহাব।
এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য গোলাম জাকারিয়া জাকু, সোহেব আহমদ শাকিল, মো. শাহ আলম, মো. চুন্নাহ, হাসান আহমেদ, হাবিব উল্লাহ, এমাদ উদ্দিন চৌধুরী, আবেদ আহমেদ, আহবাব হোসেন সুন্নাহ, কামরান হোসেন এবং মোহাম্মদ সাদমান রেজা।

সভার সমাপ্তিতে সবাই সংগঠনের ঐক্য ও অগ্রযাত্রায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এনএ/

দেখুন: প্রত্যাশিত বিপ্লবী সরকার গঠিত হয়নি: সিজিএস 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন