বিজ্ঞাপন

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তুরস্কের সমর্থনের প্রশংসা করলেন

বিজ্ঞাপন

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রতি তুর্কিদের দ্ব্যর্থহীন সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ।

সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের রাষ্ট্রদূত ইরফান নাজিরোগলুর সঙ্গে সাক্ষাতের সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কূটনৈতিক, নৈতিক এবং কৌশলগত দিক দিয়ে তুরস্ককে সমর্থনের জন্য পাকিস্তান কৃতজ্ঞ।

এ সময় মরিয়ম নওয়াজ পাকিস্তান ও তুরস্কের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ অনুভূতি, বাণিজ্য সহযোগিতা, আঞ্চলিক শান্তি এবং সাংস্কৃতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

মরিয়ম নওয়াজ বলেন, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ‘ভালো এবং খারাপ সময়ে আমরা পাকিস্তানের সঙ্গে আছি’ এই বক্তব্য আমাদের হৃদয়ে গেঁথে আছে। তুরস্কের ভাইবোনদের প্রতি সব পাকিস্তানির আন্তরিক ভালোবাসা এবং ভক্তি রয়েছে।

তিনি বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তুরস্কের সাম্প্রতিক নিঃশর্ত সমর্থন পাকিস্তানি জাতি সর্বদা মনে রাখবে। পাকিস্তান এবং তুরস্ক কেবল মিত্র নয়, বরং বিশ্বাস, সংস্কৃতি এবং ইতিহাসের বন্ধনে আবদ্ধ ভাই।

মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেন, পাকিস্তান-তুরস্ক সম্পর্ক পারস্পরিক আস্থা, অটল সমর্থন এবং মূল্যবোধের এক উজ্জ্বল প্রতীক। দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির প্রয়োজন।

এনএ/

দেখুন: বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য অখণ্ড ভারত চাইলেন আসামের মুখ্যমন্ত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন