১৭/০২/২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৭/০২/২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বরিশালে শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবসা শাখার শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। ষষ্ঠ শ্রেণির ১৩ শিক্ষার্থী ঘটনার পরদিন ৬ মে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেয়। এরপর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন হলে তারা এর সত্যতা পায়।

বিজ্ঞাপন

ঘটনার দিন ৫ মে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের আইসিটি ক্লাস ছিল। মাইদুল ইসলাম নামের ওই শিক্ষক ক্লাসে গিয়ে ছাত্রীদের গায়ে পিঠে হাত দেয় বলে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের বলে। এনিয়ে অভিভাবকরা বলেন, শিক্ষকের এমন আচরণ দীর্ঘ দিনের। এমন হলে তাদের সন্তানদের স্কুলে পাঠানো দায় হয়ে উঠবে। এজন্য ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী করেন।

এদিকে স্কুল থেকে গঠন করা তিন সদস্যের তদন্ত কমিটি এই অভিযোগের সত্যতা পান। এনিয়ে অভিযুক্ত শিক্ষক প্রথমে পুরো বিষয়টি অস্বীকার করলে পরবর্তীতে নিজেকে নির্দোষ দাবী করেন মু‌ঠো‌ফো‌নে। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানালেন, তারা দায়ী শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।

চুক্তি ভিত্তিক এই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও স্কুলে কোচিং করানো নিয়ে ছাত্রীদের হয়রানির অভিযোগে সাময়িক বরখাস্ত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন