১৮/০২/২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বরিশালে ব্যাটারি রিক্সা ও ইজিবাইকের রাজত্ব, যানজটে নাকাল নগরবাসী

যানজটে অতিষ্ট বরিশাল নগরবাসী। ব্যাটারী চালিত রিক্সা ও ইজিবাইকের কারণে এমন অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

বিজ্ঞাপন

সকাল থেকেই বরিশাল নগরীর বটতলা, নতুন বাজার, চকবাজার, সদর রোডসহ প্রায় ১৫টি সড়কে লেগে থাকে অসহনীয় যানজট। হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকেও। যার প্রধান কারণ ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক। এছাড়াও সরু সড়ক ও সড়ক দখল করে ব্যবসা বানিজ্য এবং স্ট্যান্ড গড়ে ওঠায় সমস্যা আরও বেড়েছে।

অপরিকল্পিত নগরায়নের কারণে নগরীতে যানজটের মাত্রা বেড়েছে বহুগুন। তাছাড়া অপ্রাপ্ত বয়স্কদের হাতে ব্যাটারি চালিত এসব রিক্সা ও ইজিবাইক চলে যাওয়ায় দুর্ঘটনাও বেড়েছে।

বিশিষ্টজনরা বলছেন, নগরীর ধারণ ক্ষমতার চেয়েও যানবাহনের সংখ্যা কয়েকগুন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত যথাযথ ব্যবস্থা না নিলে সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে।

পুলিশ বলছে সময়-সুযোগ মত অটো রিক্সাগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন তারা।

অন্যদিকে ইজিবাইকের কারণে যানজট সৃষ্টির কথা স্বীকার করে, দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআরটিএ।

এসব ইজিবাইক ও রিক্সাগুলোকে নগরীর ভেতর সময় ভাগ করে চলাচলের ব্যবস্থা করার চিন্তা করছে করপোরেশন।

বরিশাল নগরীতে এসব যানবাহনের সংখ্যা ৩০ হাজারের বেশি। প্রতিটি যান থেকেই প্রতিদিন চাঁদা আসে ২০ থেকে ৪০ টাকা, যা বছর শেষে দাড়ায় প্রায় ৫০ কোটি টাকায়। তাই এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই, আন্দোলন আর সড়ক অবরোধ করে জিম্মি করা হয় নগরবাসীকে।

এনএ/

দেখুন: ষষ্ঠ দিনের মতো নগর ভবনে অবস্থান, ভোগান্তিতে মানুষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন