ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ন ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন, লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ সরবরাহ বন্ধ ও সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক পুনঃনির্ধারণের চার দফা দাবি আদায়ে মানব বন্ধন করেছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পটুয়াখালী জেলা শাখা।
আজ বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় ঔষধ ব্যাবসায়ীগন অংশগ্রহণ করেন।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি গাজী শহীদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ কামাল হোসেন, ঔষধ ব্যাবসায়ী বখতিয়ার উদ্দিন মুরাদ, মোঃ মশিউর রহমান রেজা ও সুভাষ বনিক।
বক্তারা বলেন, ঔষধ ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানব বন্ধন কর্মসূচী পালন করা হচ্ছে অবিলম্বে চার দফা দাবি বাস্তবায়ন করা না হলে আরো কঠোর কর্মসূচী গ্রহনের হুসিয়ারি দেন তারা।
এনএ/


