ময়মনসিংহের ত্রিশালে দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে সততা স্টোর উদ্বোধন ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে মোহাম্মদপুর দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা স্টোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী।
এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,
উপসহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, মোঃ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার, শাহানা আক্তার।
স্বাগত বক্তাব্য দেন মোহাম্মদপুর দাখিল মাদ্রাসার সুপার দিলরুবা মোমতাজী ।
এ সময় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন তেলাওয়াত ও ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এনএ/


