বিজ্ঞাপন

ভোটার এলাকা পরিবর্তনের সময় বেঁধে দিল ইসি

বিজ্ঞাপন

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। বুধবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, ভোটার স্থানান্তরের জন্য দাখিল করা আবেদন ইস্যুর শেষ সময় ৯ সেপ্টেম্বর। আর এসব আবেদন নিষ্পত্তির শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনকে কেন্দ্র করে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও তা নিষ্পত্তির জন্য এই সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

পড়ুন: বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন