২৫/০২/২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাজউকের অনিয়মের বিরুদ্ধে ফ্ল্যাট মালিকদের মানববন্ধন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্প (রূয়াপ) এর দুই শতাধিক ফ্ল্যাট মালিক।

উত্তরা ১৮নং সেক্টর রাজউক উত্তরা প্রকল্প অফিসের সামনে আজ সকাল ১০টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানকার ৭৯টি আবাসিক ভবনে রয়েছে ৬৬৩৬ ফ্ল্যাট। ঔখানে বসবাসরত ফ্ল্যাট মালিকরা মানববন্ধনে উপস্থিত হয়ে বলছেন, চুক্তি অনুযায়ী সময়মত ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে তাদেরকে আর্থিক ক্ষতিগ্রস্থ করা হয়েছে।

বিজ্ঞাপন


তারা বলেন, নাগরিক সুবিধা কিছুই পাচ্ছে না, সেখানে নেই কোন স্কুল কলেজ, নেই কোন হাসপাতাল, নেই কোন কবরস্থান, নেই কোন হাট বাজার। তারা সেখানে কষ্টে মানবেতর জীবনযাপন করছেন। এছাড়াও ২০১৬ সাল থেকে রয়েছে গ্যাস সংকটে।

তারা আরো বলেন, বরাদ্দ প্রাপ্ত ফ্ল্যাট মালিকরা প্রকল্পের নির্দেশনা অনুযায়ী অর্থ পরিষদের পরও প্রসপেক্টাস অনুযায়ী ঘোষিত ফ্ল্যাট, ভবনের ইলেকট্রো-মেকানিক্যাল ডিভাইস এবং ক্যাম্পাসের অন্যান্য আবাসিক সুবিধা এখনো পাননি তারা।

উপস্থিত ফ্ল্যাট মালিকরা বলেন, ২০১১-২০১৬ মেয়াদে সম্পন্ন করে ৬৬৩৬ জন বরাদ্দপ্রাপ্তকে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা ছিলো। ২০১৭ সাল থেকে অদ্যাবধি অতিরিক্ত আরও ৮ বছর সময় পার হয়ে গেছে। রাজউক নানা দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে নিম্নমানের শেষ করা প্রতিটি ১৫ তলা বিশিষ্ট ৭৯টি ভবনের ৬৬৩৬টি ফ্ল্যাট ও অন্যান্য অনাবাসিক স্থাপনার কাজ এখনো শেষ হয়নি। চুড়ান্তভাবে কাজ শেষ না করেই তারা ৩০ জুন ২০২৫ সালে প্রকল্প সমাপ্ত ঘোষণা করার পাঁয়তারা করছে।


ভুক্তভোগিরা বলেন, এখন পর্যন্ত ৬৬৩৬ জন ফ্ল্যাট মালিকের বরাদ্দকৃত ফ্ল্যাটের শতভাগ কাজ শেষ হয়নি। কাজে সময়ক্ষেপন, দুর্নীতি ও অনিয়ম বিষয়ে প্রতিবাদ জানিয়ে, রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্প (রূয়াপ) সোসাইটি ব্লক-এ আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডাঃ শাহজাহান সিরাজ বলেন, সুদসহ কিস্তি, কিস্তির উপর বিলম্ব ফি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, নিরাপত্তা ব্যবস্থার বেহাল দশা, মসজিদ, সুইমিং পুল এবং উম্মুক্ত পার্কিং এর কাজ সম্পন্ন, ডিজেল চালিত অটো-জেনারেটর, নিম্নমানের ইলেক্ট্রো-মেকানিক্যাল ডিভাইস, সড়কে বাতি স্থাপন, নকশা অনুযায়ী বৃক্ষরোপন, মেইল, ফিমেইল পার্কও স্কেটিং গ্রাউন্ড, শিশু পার্ক,এলপিজি গ্যাস সংযোগসহ নানাবিধ অসুবিধায় রয়েছি আমরা। আমরা চাই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্টে প্রকল্পের পুরো কাজ চুড়ান্তভাবে শেষ করেই প্রকল্প সমাপ্ত করবেন। বিষয়টি অল্প সময়ের মধ্যে সুরাহা না হলে তিনি ফ্ল্যাট মালিকদের নিয়ে রাজউক অফিস ঘেরাও করবেন বলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় বক্তব্য রাখেন দূর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, হাবিবুল সাবরিন, নাজিমুজ্জামানসহ আরো অনেকে। বক্তব্য রাখেন রাজউক উত্তরা প্রকল্প কল্যাণ সমিতির সভাপতি কৃষিবীদ হামিদুর রহমান। এ প্রকল্পের অসমাপ্ত কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত প্রকল্প সমাপ্ত না করতে রাজউকের প্রতি অনুরোধ জানান কৃষিবীদ হামিদুর রহমান।

পড়ুন : উত্তরায় শিক্ষার্থীদের সাথে পুলিশের সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন