পতিত স্বৈরাচার কোনো দিনই আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসায় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এই দেশে সবাই ঐক্যবদ্ধ আছি। প্রশ্ন যখন আসবে ফ্যাসবাদী, আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, পরদেশি সেবাদাস কোনও পতিত শক্তি যখন বাংলাদেশে রাজনীতি করার ইচ্ছাপোষণ করবে- সেই প্রশ্ন যখন আসবে, সেই প্রশ্নে আমরা সবাই এক। সারা বাংলাদেশের সব নাগরিক এক।

তিনি বলেন, ‘শাপলা চত্বরে পতিত আওয়ামী লীগ সরকার যে হত্যাযজ্ঞ করেছে, সেই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে এসেছে এবং সেটার বিচার হবে।’

তিনি বলেন, ‘পতিত অপশক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা তা আইনি প্রক্রিয়ায় ধৈর্যের সঙ্গে মোকাবিলা করবো।’

বিজ্ঞাপন

পড়ুন : ধোপাজান নদীর ভাঙনে হুমকিতে কয়েকটি গ্রাম, প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন