বিজ্ঞাপন

নির্বাচনের কোনো সময় বেধে দেয়নি, কারও পদত্যাগও চায় না জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা নির্বাচনের কোনো সময় বেধে দেইনি। এছাড়া আমরা কারও পদত্যাগ চাইনি। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেই চলমান অস্থিরতা কেটে যাবে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জামায়াত আমির বলেন, দুটি বিষয়ে স্পষ্ট করার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। একটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ এবং অন্যটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। অর্থাৎ, প্রধান উপদেষ্টার দেয়া রোডম্যাপের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এছাড়া নির্বাচনের আগে কিছু সংস্কার ও বিচার দৃশ্যমান হতে হবে। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

‘দেশ আমাদের সবার। আমি অবশ্যই অর্থবহ, সচ্ছ, সুষ্ঠু নির্বাচন দিতে চাই। আপনাদের পরামর্শ আমি অবশ্যই বিবেচনায় নেবো’, জামাতকে প্রধান উপদেষ্টা এই কথা বলছেন বলে জানান ডা. শফিকুর রহমান।

পড়ুন: যমুনায় প্রবেশ করেছে জামায়াতের প্রতিনিধি দল

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন