বিজ্ঞাপন

‘প্রতিটা গাছ বেঁচে থাকার অক্সিজেন ফ্যাক্টরি’

প্রতিটা গাছ বেঁচে থাকার অক্সিজেন ফ্যাক্টরি বলে মন্তব্যে করেছেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো: সামছুল্লাহ হক। তিনি বলেন, জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও সংরক্ষণের জন্য শুধু বন বিভাগ নয়, অন্যান্য সব শ্রেণি-পেশার লোকদের সচেতন করতে হবে এবং এ ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

রবিবার দুপুরে সদর উপজেলা রেইছা উচ্চ বিদ্যালয় কক্ষে অরন্যেক ফাউন্ডেশন উদ্যেগে আন্তর্জাতিক বিশ্ব জীববৈচিত্র্য দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে অরন্যেক ফাউন্ডেশন প্রকল্প কর্মকর্তা মংহলা চিং সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা কর্মকর্তা মো: সামছুল্লাহ হক।

বক্তারা বলেন, প্রাকৃতিক বনাঞ্চল টিকিয়ে রাখতে হলে চারিপাশে গাছ লাগাতে হবে। গাছের প্রতি অত্যাচার না করে প্রকৃতিকে আরো সম্প্রসারণ করতে হবে। কিন্তু বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্যের কারণে বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে জীববৈচিত্র্য হুমকির সন্মুখীন। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিষয়ে গুরত্বারোপ করতে এদের বাসস্থান-মেরামত/উন্নত করা জরুরি। বন্যপ্রাণী হত্যা, ধরা, মারা প্রভৃতি কাজ থেকে বিরত থাকার জন্য জন সচেতনতা বাড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান বক্তারা।

আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন অতিথিরা।

এসময় অরন্যেক ফাউন্ডেশনে প্রজেক্ট ম্যনেজার মো: কামরুল ইসলাম, রেইছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহ্রী মারমা, ইউপি সদস্য গংবুসে মারমাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: বান্দরবানে আট রোহিঙ্গা আটক

দেখুন: বান্দরবানে আমন ধানের উৎপাদন দিগুণ বেড়েছে

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন