বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ধানমণ্ডির রিয়াজ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের ২ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৮ মে) সকালে তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অন্যান্যদের শনাক্তে রিমান্ড প্রয়োজন বলে আদালতকে জানান তদন্ত কর্মকর্তা। পরে উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন বিচারক।
এছাড়া যাত্রাবাড়ী থানার একাধিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।
কামরুল ইসলামকে সাভারের হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
পড়ুন: তিন দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
দেখুন: আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেপ্তার
এস


