বিজ্ঞাপন

পিরোজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান-এর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, পিরোজপুর জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম মজিবুল, জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন নেতৃবৃন্দ। এ সময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা ও অবদানের কথা তুলে ধরে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আয়োজকরা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর আত্মার মাগফিরাত কামনাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ৪ জন গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন