‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকাজুড়ে জড়ো হচ্ছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন।
বুধবার (২৮ মে) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভাগীয় যুব সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা থাকলেও তার আগেই নেতাকর্মীদের স্রোতে জমজমাট হয়ে ওঠে এলাকা।
এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
পড়ুন: নয়াপল্টনে বিএনপির ৩ সংগঠনের ‘তারুণ্যের সমাবেশ’ দুপুরে
দেখুন: নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ বিএনপি
এস


