১২/০২/২০২৬, ১৩:০০ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৩:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরিশালের অভ্যান্তরীণ রুটের লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে সৃষ্টি হওয়া বৈরী আবহাওয়া বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহী সকল লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ মে) ভোরে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা। তিনি জানান, ঢাকা বরিশাল রুটের লঞ্চের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে অভ্যান্তরীণ রুটে চলাচলকারী ছোট লঞ্চগুলোর চলাচল বন্ধ করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের চলাচলের অনুমতি দেওয়া হবে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারি প্রকৌশলীর তাজুল ইসলাম জানিয়েছেন, বুধবার সকাল থেকে বিভাগের গুরুত্বপূর্ণ নদীর ১২টি পয়েন্টের মধ্যে ৬টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরী হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহমেদ বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সাগর ও নদী উত্তাল রয়েছে। মাছ ধরার সকল নৌযানকে নিরাপদে তীরে আসার জন্য বলা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার সকাল ৯টার আপডেটে বলা হয়েছে, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর এবং বরিশাল নদী বন্দরকে ২ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পড়ুন: শেরপুরে ৬ সাংবাদিককে পিটিয়ে আহত করার ঘটনায় ২ জন গ্রেফতার

দেখুন: ‘সরকারী কর্মচারী, আমার কিসের রাজনৈতিক আনুগত্য’ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন