১৮/০২/২০২৬, ২:৫৩ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ২:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে মেধার ভিত্তিতে চাকরি পেলেন ১৫ পুলিশ কনস্টেবল

পিরোজপুরে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল কনস্টেবল পদে চাকরি পেলেন ১৫ জন।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে পুলিশ লাইন্স ড্রিল সেডে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন পিরোজপুরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খাঁন মুহাম্মদ আবু নাসের।

পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে গঠিত তিন সদস্যের নিয়োগ বোর্ডের সমন্বয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ২০২৫ এর চূড়ান্তভাবে উত্তীর্ণ মোট ১৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় উত্তীর্ণ প্রার্থী অনেকে আবেগ আপ্লুত হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উত্তীর্ণ সকলকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সহিত দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহবান জানান।

এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ আবদুল হালিম, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) মোসাঃ শারমিন সুলতানা রাখী, সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন: পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় আহত নারীর মৃত্যু

দেখুন: পিরোজপুরে হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন