বিজ্ঞাপন

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুর রহমান (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার সরিষাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাইদুর রহমান শ্যামকুড় গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি সরকারি পদ্মপুকুর ডিগ্রি কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মহেশপুর শহরের দিকে যাচ্ছিলেন সাইদুর। পথে সরিষাঘাটা এলাকায় পৌঁছালে একটি ‘লাটা হাম্বা’ (ইঞ্জিনচালিত স্থানীয় যানবাহন) ওভারটেক করার সময় সেটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “সড়ক দুর্ঘটনায় সাইদুর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

বিজ্ঞাপন

পড়ুন: ঝিনাইদহ অবৈধভাবে সীমান্তে পারাপরের সময় নারী শিশু সহ আটক ১৬

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন