বন্দরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র‍্যালিটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলার অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ূম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আল মাহমুদ হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা তাসলিমা আক্তার।

সভায় বক্তব্য রাখেন বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আলম জাহিদ, সমবায়ী নূর এ আজাদ, মোশারফ হোসেন, আরিফ হোসেন ও মো. রাসেল মিয়া।

বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। দেশের সামগ্রিক উন্নয়নে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

পড়ুন:গাংনীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন