গণতন্ত্র আবারও তার স্বাভাবিক ধারায় ফিরবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার (২৯ মে) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়া বলেন, যেই গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাৎ বরণ করেছেন, সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। তবে খুবই শিগগিরই বাংলাদেশে আমরা গণগন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবো, এই হোক শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকীতে আমাদের অঙ্গীকার।
নির্বাচন ও গণতন্ত্রের পথে স্বাভাবিকভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের মাধ্যমে যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাতে হবে।
এ জন্য সুশৃঙ্খলভাবে কাজ করতে বিএনপির সকল নেতাকর্মী ও দেশবাসীর কাছে আহ্বান জানান তিনি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রসঙ্গত, ১৯৮১ সালের ২৯ মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুই দিনের সফরে চট্টগ্রাম গিয়েছিলেন। তার সফরের মূল উদ্দেশ্য ছিল নিজের প্রতিষ্ঠা করা রাজনৈতিক দল বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার বিরোধ নিরসন। পরিকল্পনা অনুযায়ী, প্রথমদিন নেতাকর্মীদের সঙ্গে একের পর এক বৈঠক শেষে মধ্যরাতে ঘুমাতে যান জিয়াউর রহমান।
পড়ুন: খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজারো নেতা-কর্মী
এস


