বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, আন্তরিক ও সম্মানিত চেষ্টার মাধ্যমে হাসপাতালের পরিবেশ আরও সুন্দর ও মানবিক করা সম্ভব।শুধু ওষুধ বা ব্যবস্থাপত্র নয়—চিকিৎসার জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ অত্যন্ত জরুরি। হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতির বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে দ্রুত সমাধানের নির্দেশ দেন। আজ শুক্রবার সকালে তিনি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সারাদেশের মতো এখানেও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নিরলস কাজ করছে। পরিষ্কার-পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবাই আমাদের লক্ষ্য।
পরিদর্শনকালে, রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের বর্তমান অবস্থা ও সেবার মান সম্পর্কে সরাসরি ধারণা নেন মনির হায়দার। তিনি চিকিৎসকদের মানবিক হতে এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, ওষুধ ও জনবল সরবরাহে যেন কোনো ঘাটতি না থাকে এবং প্রতিটি রোগী যেন সম্মানের সঙ্গে চিকিৎসা পান।
পরিদর্শনে তার সঙ্গে ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, জেলা প্রশাসক সিফাত মেহেরাজ, পুলিশ সুপার মাসুদা আক্তার খানম, সিভিল সার্জন ডা. এ. কে. এম. আবু সাঈদ এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহারিয়া শায়লা জাহান।
পড়ুন: গাংনীতে ভূমি অফিসে দুদকের অভিযান, তদন্তে বাধা দেওয়ার অভিযোগ
দেখুন: হঠাৎ ভারতেই ভাইরাল শেখ হাসিনা, অবাক হচ্ছে গোটা বিশ্ব
ইম/


