বিজ্ঞাপন

মেহেরপুরে আমগাছে ঝুলন্ত অবস্থায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি বাগানপাড়া এলাকায় আমগাছ থেকে হাবিবুর রহমান (৫০) নামে এক মুদি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ শনিবার (৩১ মে) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। নিহত হাবিবুর রহমান ওই এলাকার মৃত আব্দুল দলিলের ছেলে।

গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এনএ/

দেখুন: মেহেরপুরে বিএডিসির বীজে কপাল পুড়েছে চাষিদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন