২৫/০২/২০২৬, ১৫:০৯ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৫:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

২১ জুন জনসভার অনুমতি চেয়ে ডিএমপিতে জামায়াতের আবেদন

গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতন ও স্বৈরাচার শেখ হাসিনার দেশত্যাগের পর রাজধানী ঢাকায় প্রথম জনসভা করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আগামী ২১ জুন (শনিবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় দলটি। অনুমতি পেতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদনও করা হয়েছে দলটির পক্ষ থেকে।

শনিবার (৩১ মে) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। সমাবেশে জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটা নির্ভর করছে উদ্যান বরাদ্দের ওপর। প্রস্তুতিও চলছে। বিস্তারিত দলের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর রাজধানীতে একাধিক সমাবেশ করে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। জামায়াতের পক্ষ থেকে রাজধানীতে বড় কোনো সমাবেশ করতে দেখা যায়নি। তবে সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ টি এম আজহারুল ইসলাম কারাগারে থাকা অবস্থায় তার মুক্তির দাবিতে পল্টনে সমাবেশ করেছিল দলটি।

বিজ্ঞাপন

পড়ুন: জয়পুরহাটে জামায়াতে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

দেখুন: আচরণে-পারফরমেন্সে কষ্ট পেলে নিঃশর্ত ক্ষমা চাই: জামায়াত আমির

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন