বিজ্ঞাপন

ভারতে করোনা সংক্রমণ, এক সপ্তাহে বাড়লো ১২০০ শতাংশ

ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। মাত্র এক সপ্তাহে ১২০০ শতাংশ বেড়েছে সক্রিয় কোভিড কেস। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশটিতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩ হাজার ৩৯৫ জন।

যেখানে গত ২২ মে এই সংখ্যা ছিল মাত্র ২৫৭। সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যগুলো হচ্ছে কেরালা, মহারাষ্ট্র ও দিল্লি। রোববার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দেশে ফের বাড়ছে কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ মে পর্যন্ত ভারতে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৩ হাজার ৩৯৫ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন।

যদিও গত ২২ মে ভারতে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ছিল মাত্র ২৫৭। পরে ২৬ মে তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ১০ জনে। আর সেই সংখ্যায় ৩১ মে পর্যন্ত বেড়ে ৩ হাজার ৩৯৫ জনে পৌঁছেছে।

এনডিটিভি বলছে, সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার একদিনেই ভারতে ৬৮৫টি নতুন সংক্রমণ এবং ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে: কেরালায় ১৮৯ জনের মধ্যে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। রাজ্যটিতে মোট সক্রিয় রোগী ১ হাজার ৩৩৬ জন।

এছাড়া মহারাষ্ট্রে ৪৬৭, দিল্লিতে ৩৭৫,  গুজরাটে ২৬৫, কর্ণাটকে ২৩৪, পশ্চিমবঙ্গে ২০৫, তামিলনাড়ুতে ১৮৫ এবং উত্তরপ্রদেশে ১১৭ জন সক্রিয় রোগী রয়েছেন। অন্যদিকে রাজস্থান (৬০), পুদুচেরি (৪১), হরিয়ানা (২৬), অন্ধ্রপ্রদেশ (১৭) ও মধ্যপ্রদেশে (১৬) সংক্রমণ বাড়ছে। চলতি বছরে ২৬ জন কোভিডে মারা গেছেন।

ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (আইসিএমআর) জানিয়েছে, পশ্চিম ও দক্ষিণ ভারতে কোভিড রোগীদের জিনোম সিকোয়েন্সিংয়ে ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট পাওয়া গেছে। আইসিএমআর প্রধান ড. রাজীব বেহেল বলেছেন, এই সাবভেরিয়েন্টগুলোই সংক্রমণ বৃদ্ধির মূল কারণ।

বিজ্ঞাপন

পড়ুন: ভারতে চার দিনে করোনায় আক্রান্ত ১৫শ’র বেশি

দেখুন: ‘ওমিক্রনের নতুন উপধরণ আরও সংক্রামক হতে পারে’ 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন