০১/০৩/২০২৬, ২৩:৫০ অপরাহ্ণ
22.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ২৩:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে ভারতীয় নাগরিক

চুয়াডাঙ্গায় ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন অভয় চরণ রাউত (৫০) নামের এক ভারতীয় নাগরিক।

বিজ্ঞাপন

আজ রবিবার (১ জুন) সকাল ৯টার দিকে দর্শনা হল্ট স্টেশনে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রেলওয়ে পুলিশ। স্থানীয়দের সহায়তায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অভয় চরণ রাউত বর্তমানে বাংলাদেশে কর্মরত এবং এ সি আই গোদরেজ কোম্পানিতে প্রজেক্ট হেড হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পঞ্চগড় থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে চুয়াডাঙ্গায় জামান গ্রুপের একটি প্রকল্প পরিদর্শনে যাচ্ছিলেন।

ভ্রমণের পথে ট্রেনের ভেতর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনি চেতনা হারান। দর্শনা হল্ট স্টেশনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশে খবর দেন। পরে সকাল ১১টার দিকে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসমিন জুই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে জামান গ্রুপের একটি প্রতিনিধি দল হাসপাতালে ছুটে যান এবং ভুক্তভোগীর দেখভাল করছেন।

সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ জানায়, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশে অবস্থানরত আত্মীয়স্বজন হাসপাতালে এসে তার পাশে রয়েছেন।

এ সি আই গোদরেজ কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হয়েছে বলেও জানা গেছে।

তবে অভয় চরণ এখনো পুরোপুরি সজ্ঞান না হওয়ায় তার কোনো মালামাল খোয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে রেলওয়ে পুলিশ।

এনএ/

দেখুন: চুয়াডাঙ্গায় টানা ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন