বিজ্ঞাপন

মে মাসে এসেছে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স

গত মে মাসে দেশে এসেছে ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৬ হাজার ৫৩১ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত মে মাসে দেশে এসেছে ২৯৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত বছরের একই সময়ে এসেছিল ২২৫ কোটি ৫০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩১ দশমিক ৭০ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদ ঘিরে দেশে আত্মীয়-স্বজনদের কাছে বিপুল পরিমাণে অর্থ পাঠাচ্ছেন প্রবাসীর বাংলাদেশিরা। এতে হাওয়া লেগেছে রেমিট্যান্সের পালে।

গত ২৯-৩১ মে দেশে ২৪ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত জুলাই থেকে মে পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৭৫০ কোটি ৭০ লাখ ডলার। বছর ব্যবধানে বেড়েছে ২৮ দশমিক ৭০ শতাংশ।

বিজ্ঞাপন

পড়ুন : দেশের মাথাপিছু আয় ৩ লাখ ৩৯ হাজার ২১১ টাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন