বিজ্ঞাপন

আতাউর রহমান আতার স্বদেশ আগমন উপলক্ষে কুলাউড়ায় মোটরসাইকেল র‍্যালি ও গণসংবর্ধনা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ২নং ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া উপজেলা শাখার সার্বিক সাংগঠনিক সম্পাদক ও আল আইন প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক হাজী আতাউর রহমান আতার স্বদেশ আগমন উপলক্ষে ঐক্যবদ্ধ ভুকশিমইলবাসীর উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি, পথসভা, গণসংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট ২০২৬) তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ভুকশিমইল ইউনিয়নের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ উপলক্ষে আয়োজিত মোটরসাইকেল র‍্যালিতে বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

র‍্যালিটি হাজি এ বি সোমরু মিয়া ফিলিং স্টেশন থেকে শুরু হয়ে কুলাউড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভুকশিমইল ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে গিয়ে পৌঁছায়। সেখানে আয়োজিত হয় পথসভা ও গণসংবর্ধনা। পরে মোটরসাইকেল শোভাযাত্রাটি আতাউর রহমান আতার নিজ বাড়িতে গিয়ে শেষ হয়।

হাজী আতাউর রহমান আতা বাংলাদেশ আরব ও আমিরাত সরকার অনুমোদিত বাংলাদেশ সমিতি আরব আমিরাতের নির্বাহী সদস্য, কুলাউড়া সমিতির সিনিয়র উপদেষ্টা, ভুকশিমইল ওভারসিজ অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সহসভাপতি এবং বিজনেস অ্যাসোসিয়েশন আমিরাতের সাধারণ সম্পাদক। পাশাপাশি তিনি একজন কমিউনিটি নেতা ও সমাজসেবক হিসেবে পরিচিত।

রসুলগঞ্জ বাজারের পথসভা ও গণসংবর্ধনায় বক্তারা হাজী আতাউর রহমান আতার দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ড, প্রবাসে কমিউনিটির সঙ্গে সম্পৃক্ততা এবং ভুকশিমইল ইউনিয়নের মানুষের পাশে থাকার বিভিন্ন দিক তুলে ধরেন।

পরে নিজ বাড়িতে ভুকশিমইল ইউনিয়নবাসী ও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন হাজী আতাউর রহমান আতা। এ সময় তিনি ইউনিয়নবাসীর ভালোবাসা ও সংবর্ধনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভুকশিমইল ইউনিয়নের মানুষের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী চান মিয়া এবং পরিচালনা করেন জুহেল আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, হাজী তঞ্জব আলী, আবুল কালাম, লাল মিয়া, বাগুল মিয়া, সাহেদ মেম্বার, আব্দু সবুর, রহম আলী, তফাজুল হোসেন রাজা, আবুল হুসেন, সাহেদ আহমেদ ও সেলিম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ভুকশিমইল ইউনিয়নের মানুষের সঙ্গে হাজী আতাউর রহমান আতার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি প্রবাসে থেকেও এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করেছেন। তাঁর স্বদেশ আগমনকে ঘিরে আয়োজিত এই গণসংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠান ভুকশিমইলবাসীর পারস্পরিক ঐক্য ও সৌহার্দ্যের বহিঃপ্রকাশ।

পরে আতাউর রহমান আতার নিজ বাড়িতে ভুকশিমইল ইউনিয়নবাসীর অংশগ্রহণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত ইউনিয়নবাসী, নেতাকর্মী ও অতিথিদের জন্য তবারুক এর আয়োজন করা হয়।

হাজী আতাউর রহমান আতার স্বদেশ আগমন উপলক্ষে মোটরসাইকেল র‍্যালি, রসুলগঞ্জ বাজারে পথসভা ও গণসংবর্ধনা এবং নিজ বাড়িতে মতবিনিময়কে কেন্দ্র করে কুলাউড়া উপজেলার ২নং ভুকশিমইল ইউনিয়নে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ দোকানিকে ৯০ হাজার টাকা অনুদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন