১৮/০২/২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৮/০২/২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ক্ষতিগ্রস্থদের মাঝে চরফ্যাশন উপজেলা বিএনপির ত্রাণ বিতরণ

ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন কয়েকটি চরে ঘূর্ণিঝড় ‘শক্তি”র প্রভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে আজ মঙ্গলবার (৩ জুন) ত্রান বিতরণ করেন চরফ্যাশন উপজেলা বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে চরফ্যাশন ও মনপুরার সাবেক সংসদ নাজিমউদ্দীন আলম এর পক্ষে চরফ্যাশন উপজেলার সাগর মোহনার ঢালচর, চর মোতাহার, চর মানিকা, কলমি ও চর কুকরি মুকরি বন্যাকবলিত এলাকায় ঘূর্ণিঝড় ‘শক্তি”র প্রভাবে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। ঢালচর বিএনপি উদ্যোগে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে জীবনযাত্রা ব্যাহত হওয়ায় এসব পরিবার মানবেতর জীবন যাপন করছিল। বিএনপির পক্ষ থেকে দ্রুত সহযোগিতা পেয়ে তারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।

সম্প্রতি ঘূর্ণিঝড়ের শক্তির প্রভাবে চরকুকরি মুকরি, চর পাতিলায় ৪ শ পরিবার, ঢালচর ইউনিয়ে ১ হাজার পরিবার ও মুজিবনগরের চর শিকদারে ৩শ পরিবার পানিবন্দি। ৭০-৮০ পরিবারের ঘর সম্পূর্ণ বিনষ্ট এবং ৬-৭শ গবাদি পশুর ক্ষতি হয়েছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক সাবেক সভাপতি মীর আজাদ , বিএনপি নেতা সামছুদ্দিন কাউছ,যুবদলের সাবেক সম্পাদক শহিদুল ইসলাম দুলাল , ইব্ররাহিম ডাকুয়া, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ বিতরণ কর্মসূচী শেষে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা মোঃ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে শুরু থেকেই বিএনপি ছিল ভবিষ্যতেও থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : চরফ্যাশনে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে তীব্র জলোচ্ছ্বাসে পানির নিচে শত শত বাড়িঘর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন