১১/০২/২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কালো টাকা সাদা করার সুযোগ অবিচার: আমির খসরু

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, কর ফাঁকিবাজদের পুরস্কৃত করার মতো অভিমত-বিএনপির। আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়ায় দলটি বলছে, বাজেট প্রণয়ন হয়েছে একমুখী ভাবে। বৈষম্যহীন অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ অনুপস্থিত।

বিজ্ঞাপন

দুপুরে গুলশান কার্যালয়ে, বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। দলের স্থানীয় কমিটির অন্য সদস্যদের নিয়ে, প্রতিক্রিয়ায় জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপি বলছে, বাজেট প্রণয়ন করার আগে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার দরকার ছিলো, কিন্তু সেটি করা হয়নি। ফলে, বাজেট একমুখী হয়েছে। বৈষম্যহীন অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ তারা এতে দেখছেন না।

৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট নিয়ে, অর্থ উপদেষ্টা মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশ নামানোর কথা বলেছেন। বিএনপি বলছে, এটি বাস্তব সম্মত মনে হয়নি। সামাজিক সুরক্ষায় মনোযোগ দেয়া হয়নি, দেশি বিদেশি স্থবির বিনিয়োগ চাঙ্গা করার উদ্যোগ নেই।

কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকিবাজদের পুরস্কৃত করেছে বলে মনে করে বিএনপি। নতুন বাংলাদেশে এমন বৈষম্য, সুশাসনের অন্তরায়, নিয়মিত করদাতাদের প্রতি অবিচার।

সংবাদ সম্মেলনে, ১৮০ দিনের অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরা হয়। বিএনপি রাষ্ট্র শাসনের দায়িত্ব পেলে, এই পরিকল্পনা বাস্তবায়নে জোড় দিবে বলে জানান দলটির নেতারা। ব্যাংক খাত পুনর্গঠন, রাজস্ব কাঠামোর সংস্কার, কর্মসংস্থানসহ অর্থনৈতিক চিন্তা নিয়ে দলটি এই কর্মসূচি চূড়ান্ত করেছে।  

এনএ/

দেখুন: বাংলাদেশের যে সম্পদ আর টাকা রয়েছে পাকিস্তানের কাছে, ফেরত আসবে কি?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন