দেশের প্রায় শতভাগ পোশাক কারখানায় ঈদুল আজহার বোনাস ও মে মাসের বেতন দেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
এতে বলা হয়, ঈদ বোনাস পরিশোধ হয়েছে ৯৯.৯০ ভাগ কারখানায়। আর মে মাসের বেতন পরিশোধ হয়েছে ৯৯.৬৭ ভাগ কারখানায়।
বিজিএমইএভুক্ত ২ হাজার ৯২টি মধ্যে ২ হাজার ৮৫টি পোশাক কারখানায় মে মাসের বেতন দেয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রক্রিয়াধীন রয়েছে ৭টি কারখানার বেতন। ২টি বাদে সব কারখানায় পরিশোধ করা হয়েছে ঈদ বোনাস।
পড়ুন: গাজীপুরে কর্মস্থলে পোশাক শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের দাবি কর্তৃপক্ষের অবহেলায়
দেখুন: গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার দীর্ঘ যানজট
এস


