০১/০৩/২০২৬, ২:৩৫ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ২:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সিডিএ’র উদ্যোগে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ও৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সদর ইউএনও

“ভূমির শ্রেণি পরিবর্তন, বন উজার, বৃক্ষ নিধন, বায়ু দুষণ, দুর্নীতি দুর্বৃত্তায়ন রোধ এবং কার্বন নিঃসরণ কমানো আত্যন্ত জরুরী”-এই শ্লোগানকে সামনে রেখে ৫জুন বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে জনসংগঠন ঐক্য পরিষদ ও জননারী ঐক্য পরিষদ দিনাজপুর সদর সংসদীয় এলাকার সদস্যদের আয়োজনে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) দিনাজপুর এর সহযোগিতায় সিডিএ’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা, ইউএনও মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও ফলজ, বনজ ও ঔষধ গাছের চারা বিতরণ করা হয়।

বিজ্ঞাপন


জনসংগঠন ঐক্য পরিষদ সদর উপজেলার সভানেত্রী সাবিনা হেম্ব্রম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র মাঠ সমন্বয়কারী মোঃ জাহেদুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী বিনয় কুমার রায়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন বলেন, প্রকৃতি-পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র রক্ষার স্বার্থে সকলকে সচ্চার হতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বেশী বেশী করে বৃক্ষ রোপন করতে হবে। আসুন সবাই মিলে প্রতি বছর বাড়ির আশ-পাশে অন্তত দুটি করে গাছ লাগাই। সিডিএ’র মাঠ সমন্বয়কারী মোঃ জাহেদুর রহমান বলেন, টেকশই অর্থনৈতিক প্রবিত্তি প্রচার করতে হবে যা সামাজিক নেয্যতা নিশ্চিত করে। টেকশই উন্নয়নের প্রথম শর্তই হচ্ছে পরিবেশ রক্ষা। আমাদের বিভিন্ন ধরনের উন্নত প্রজাতির গাছ লাগাতে হবে।

ইতিমধ্যে আমরা আমাদের সদস্যদের অনুরোধ করেছি আমের আঠি সংগ্রহ করতে। এই আঠি দিয়ে চারা তৈরী করে সবার মাঝে বিতরণ করা হবে। সভা শেষে প্রধান অতিথি জন-সংগঠন ঐক্য পরিষদ, জননারী ঔক্য পরিষদ, দিনাজপুর সদর উপজেলার সকল সদস্যদের মাঝে বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন এবং জন সংগঠন ঐক্য পরিষদের সদস্যরা সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

পড়ুন: কাপ্তাই হ্রদে নিখোঁজ স্কুলছাত্র দীপেন চাকমার লাশ উদ্ধার

দেখুন: জাতীয় ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন