বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যাবহারের অনুপযোগী পরিত্যক্ত পুকুরটি সংস্কারের কাজ শুরু করা হয়েছে। এ উপলক্ষ্যে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এর সচেতন নাগরিক সমাজসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যেমন ‘পজেটিভ পিরোজপুর’, ‘বিডি ক্লিন’ সহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলা জজের বাসার সামনের এই পুকুরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল এবং আশপাশের এলাকায় মশার বংশবিস্তার ও পরিবেশ দূষণের উৎসে পরিণত হয়েছিল। আজ স্বেচ্ছাশ্রমে পরিপূর্ণভাবে পরিষ্কার করে সেটিকে বাসযোগ্য ও পরিবেশবান্ধব স্থানে রূপান্তর করা হয়েছে। বিদ্যালয়ের পরিত্যক্ত পুকুরটি পুনরুদ্ধারে এক ব্যতিক্রমী উদ্যোগ জেলা শহরের প্রাণকেন্দ্র সম্পুর্ণ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।
এ সময় সশরীরে উপস্থিত থেকে পরিশ্রমে অংশ নেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি কাজের ফাঁকে বলেন, “পরিবেশ রক্ষায় রাজনৈতিক পরিচয় মুখ্য নয়, বরং মানুষের জন্য কাজ করাটাই গুরুত্বপূর্ণ। আজ আমি একজন নাগরিক হিসেবে এখানে উপস্থিত হয়েছি। আমাদের সবাইকে সম্মিলিতভাবে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। পিরোজপুরের মতো সুন্দর শহরের সৌন্দর্য ও বাসযোগ্যতা ধরে রাখতে এ ধরনের স্বেচ্ছাশ্রম আরও বিস্তৃত হওয়া দরকার।”
এ উন্নয়ন নিয়ে নিরন্তর ইতিবাচক চিন্তা-চেতনায় থাকা প্রবাসী জেলা শহরের স্থানীয় বাসীন্দা তারিক রানা চৌধুরী, যিনি সবসময় পিরোজপুরের মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখেন।
তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার পর এখন এই পুকুরটি ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে। এতে করে স্থানীয়রা যেমন উপকৃত হবেন, তেমনি শহরের পরিবেশ দূষণ ও মশাবাহিত রোগের ঝুঁকি অনেকটাই হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় একাধকি বাসন্দিা জানান, সরকারী বালক উচ্চ বদ্যিালয় একটি স্বনামধন্য ও সুপ্রাচীন বদ্যিাপীঠ। বদ্যিালয় র্কতৃপক্ষ ও স্থানীয় প্রশাসনরে অবহেলোর কারনে স্কুলরে পুকুর দুটি বছররে পর বছর কুচুরপিানায় র্ভতি হয়ে পরত্যিক্ত অবস্থায় রয়ছে। যা নোংরা ডোবায় পরণিত হয়ে আজ জনসাধারনরে ব্যবহাররে অনপুযোগী। ভাবতে অবাক লাগে আজ পিরোজপুরের জেলা শহররে প্রাণকন্দ্রে এই প্রাচীনতম স্কুলটির পুকুর ও ঘাট আজ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
পড়ুন: পিরোজপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
দেখুন: পিরোজপুরে হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
এস


