বিজ্ঞাপন

ঝিনাইদহে সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মত এবারও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কয়েকটি গ্রামে উদযাপিত হয়েছে ঈদুল আযহা।

বিজ্ঞাপন

আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদ জামায়াতের ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম।

আয়োজকরা জানান, সৌদি আরবের সঙ্গে মিলে রেখে তারা ২০০৩ সাল থেকে ঈদ জামাতের আয়োজন করে আসছেন। এবারও উপজেলার দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, পায়রাডাঙ্গা, শৈলকূপার ভাটই বাজার এলাকার শতাধিক মুসল্লিরা এ ঈদের নামাজ আদায় করেন।

ঈদ জামায়াত কমিটির সদস্য শাখাওয়াত হোসেন বলেন, আগে ঈদের নামাজের আয়োজন করতে হলে থানায় অনুমতি চেয়ে চিঠি দিতে হতো। এখন মোবাইলে জানিয়ে দিই। প্রথম প্রথম ঈদ জামাত করতে একটু ভীত ছিলাম। এখন আর সেই ভীতি নেই।

মুসল্লী আমজাদ আলী বলেন, গত ২২ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডুতে ঈদের জামাত করে আসছি। তখন শুধু হরিণাকুন্ডুতে ঈদের জামাত হতো। এখন পায়রাডাঙ্গা, নিত্যানন্দপুরসহ তিনটি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রউফ খান বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। হরিণাকুণ্ডু উপজেলার বেশ কয়েকটি গ্রামে প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের রেওয়াজ চালু রয়েছে।

পড়ুন: ইতালির রোমের স্কুলে দুর্বৃত্তদের হামলা

দেখুন: ইংরেজি ব্যবহার করলেই জরিমানা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন