২৪/০২/২০২৬, ২১:২০ অপরাহ্ণ
25.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ২১:২০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

উত্তরার সেক্টর থেকে অস্ত্র-গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী

রাজধানীর উত্তরায় গভীর রাতে সেক্টর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে দিয়াবাড়ি উত্তরা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা।

উত্তরা দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের সেনাবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকার গরুর হাট এবং অন্যান্য এলাকায় শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার জন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।

তারা আরো বলেন, সাধারণ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উত্তরার বিভিন্ন স্থান থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে তাদের সক্রিয় প্রচেষ্টা চলমান রয়েছে।

আজ ৬ জুন রাত ১২.৩০-০৪.৩০ ঘটিকা পর্যন্ত উত্তরার বিভিন্ন সেক্টরের মোট ০৪টি স্থানে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তারা উত্তরা ১৬ নং সেক্টরের একটি স্থান হতে ১টি থ্রিনট থ্রি রাইফেল, ১৮টি শটগান কার্তুজ এবং ২টি ৭.৬২ মি: মি: গুলি উদ্ধার করেছে।

অভিযানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযানের প্রয়োজনীয় তল্লাশী শেষে প্রাপ্ত অবৈধ রাইফেল, শটগান কার্তুজ ও গুলি তুরাগ থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

সেনা সদস্যরা আরো জানান, উত্তরা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প কর্তৃক এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

বিজ্ঞাপন

পড়ুন : উত্তরার কয়েকটি থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন