১১/০২/২০২৬, ৪:০৪ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৪:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কিছুই কাম্য নয়, তিনশো আসনেই জামায়াত নির্বাচন করবে : শফিকুর রহমান

নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কিছুই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। বলেন খুব ভালো একটি নির্বাচন আমরা আশা করি, কিন্তু সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কেউ করবেন না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হবে এমন কোনও নির্বাচন আমরা যেমন দেখতে চাই না, তেমনি কোন দেশের হস্তক্ষেপও আমরা আমাদের নির্বাচনে কাম্য করি না। আমির বলেন তিনশো আসনেই জামাত নির্বাচন করবে তবে সে নির্বাচন হবে যারা সত্যিকার অর্থে দেশকে জনগণের আকাঙ্খার বাংলাদেশ হিসেবে গড়তে চায়,তাঁদের জন্যই আগামী নির্বাচনে কাজ করবে জামায়াত।

বিজ্ঞাপন


রবিবার (৮ জুন) দুপুরে নিজ জেলায় আগমণ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পৌরসভা মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় জামায়াতের আমির এই মন্তব্য করেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, ঢাকার পল্টন থানা জামায়াত আমির শাহীন আহমেদ খান, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামির আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আব্দুল কুদ্দুস, কুলাউড়া ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. শামসুল হক। পেশাজীবী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট ছালিক আহমদ চৌধুরী, আনিসুর রহমান, মনির উদ্দিন চৌধুরী, মাওলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ মাসুক উদ্দিন, মোঃ শফিক উদ্দিন ও মোহাম্মদ শামসুল হক।

পড়ুন: ঘর থে‌কে ব্যবসায়ীর গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার

দেখুন: রংপুরে বিএনপির গণসমাবেশে নেতা-কর্মীর ঢল | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন