পিরোজপুরের ঐতিহ্যবাহী টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের মিলন মেলায় শিক্ষক-শিক্ষার্থীরা
রবিববার (৮ জুন) আনন্দ, উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ঐতিহ্যবাহী পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে। বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দুই দিন ব্যাপী ডে ও নাইট এ বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়।

জেলা শহরের প্রাণকেন্দ্রে খ্যাতনামা প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীরা ও সমাজসেবা উন্নয়নমূলক সংগঠনের তাদের প্রাণের প্রতিষ্ঠানের পরিবেশ এবং পরিস্কার-পরিচ্ছন্নতা দেখে খুবই আনন্দিত। অনুষ্ঠান উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপি আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সমাজসেবক কাজী মুজিবুর রহমান ও বর্তমান প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মৃধা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মির্জা জহীরুল হক, শিক্ষক নরোত্তম দেবনাথ ও প্রাক্তন ছাত্রবৃন্দ।
এসময় প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের পরিবেশ এ মুহূর্তে জেলার শীর্ষে। শিক্ষার্থীরা যথেষ্ট সুশৃংখলা। বিদ্যালয়ের ক্যাম্পাসে রাজনীতি নেই, মোবাই ব্যবহার নিষিদ্ধ, কিশোর গ্যাং নেই। ৬ জন মাস্টার ট্রেনার সহ বিশ জন দক্ষ শিক্ষক কর্মরত। প্রধান শিক্ষক বিদ্যালয়ের অবকাঠামগত কিছু সমস্যার কথা বলেন।
যেমন-অফিস ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পরিত্যক্ত ঘোষণা করা, মাঠ বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী জানান, সমাজসেবা উন্নয়নমূলক কমিটি আছে, স্বাস্থ্যসেবা, রক্তদান কর্মসূচিও আছে। ছোট থেকে বড় পর্যায় পর্যন্ত নানা ধরনের কার্যক্রম রয়েছে। তবে মূল উদ্দেশ্য হচ্ছে, সব ঐতিহ্যবাহী পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাতার নিচে থাকা।
পড়ুন : পিরোজপুরে পুকুর পরিষ্কার করলেন সচেতন নাগরিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা


