বিজ্ঞাপন

মেহেরপুরে বােমা সদৃশ বস্তুু ও চিরকুট উদ্ধার

বিজ্ঞাপন

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগােয়াল গ্রামের সড়কের পাশ থেকে লাল কষ্টেপ দিয়ে মােড়ানাে ১টি বােমা সদৃশ বস্তুু ও হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত কষ্টেপে লেখা ছিল “চরগােয়াল গ্রামের কিছু লােককে হত্যা করা হবে-জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”।

মঙ্গলবার সকাল ১১টার দিকে গাংনী থানা পুলিশের একটিদল বােমা সদৃশ বস্তুু ও চিরকুট উদ্ধার করে।

স্থানীয়রা জানান,চরগােয়াল গ্রাম-মহাম্মদপুর সড়কের পাশে মঙ্গলবার সকালে পথচারীরা বােমার মতাে একটি বস্তুু ও সাদা কাগজে লেখা চিরকুট পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে, পুলিশ সেগুলো থানায় নিয়ে যায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বােমা আকৃতির বস্তুু ও চিরকুট উদ্ধার করা হয়েছে। উদ্ধার কৃত বস্তুুটি বােমা কি না সেটি পরীক্ষা করার পর বলা সম্ভব হবে। তবে কে বা কারা এগুলাে রেখে গেছে, তা অনুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে।

পড়ুন: মেহেরপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই

এস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন