বিজ্ঞাপন

নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিজ্ঞাপন

নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমানের উন্নয়ন করা সম্ভব নয়। নৈতিক শিক্ষার মাধ্যমেই সাংবাদিকদের তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি।

বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সাংবাদিকদের খেয়াল রাখতে হবে—তাদের লেখনী ও প্রতিবেদনের মাধ্যমে যেন রাষ্ট্র, জনগণ ও মানুষের কল্যাণ সাধিত হয়। সাংবাদিকতার কারণে কোনো মানুষ যেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও দায়িত্বশীলভাবে নজর দিতে হবে।

তিনি বলেন, সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিনিয়র সাংবাদিক এম এ তাহের, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, বিএনপির জেলা সদস্য সচিব রাইসুল আলম, বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন , সম্পাদক মোতাছিন বিল্লাহ, জামায়াতে ইসলামী পলিটিক্যাল সেক্রেটারী জিয়াউল হক , ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি আতাউর রহমান মমতাজিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় পেশাদার সাংবাদিকবৃন্দ।

সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দায়িত্বশীল সাংবাদিকতা ও সাংবাদিকদের কল্যাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

পড়ুন : ২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ৮ জানুয়ারি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন