বিজ্ঞাপন

রাজধানীতে পুলিশের অভিযানে একদিনে গ্রেপ্তার ৪২৯

বিজ্ঞাপন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ২২ জন, ওয়ারী বিভাগ ৩৯ জন, মতিঝিল বিভাগ ৬৬ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, মিরপুর বিভাগ ১৪৪ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৯ জন ও গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ৮২২ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা ও ৮৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পড়ুন : ২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ৮ জানুয়ারি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন