০১/০৩/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইতালির তরিনোতে বৃহত্তর ঢাকা জেলা সমিতির তৃতীয় তম আয়োজন বৈশাখী অনুষ্ঠান ও পিঠা উৎসব

বৈশাখী অনুষ্ঠান মানেই বৈশাখী সাজ আর নানান রকমের বাহারি শাড়ি চুড়ি আর ভিন্ন রঙের পোশাক। প্রবাসে বৈশাখ পালন চলে পুরো গ্রীষ্মকাল জুড়ে। বৈশাখী অনুষ্ঠানের সাথে বিভিন্ন জেলার প্রবাসী নারীদের হাতের তৈরী রকমারি পিঠা যেকোনো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে।

বিজ্ঞাপন

ইতালির তরিনোতে বৃহত্তর ঢাকা জেলা সমিতির তৃতীয় তম আয়োজন বৈশাখী অনুষ্ঠান ও পিঠা উৎসব রবিবার স্থানীয় ভ্যালেন্তিনো পার্কে অনুষ্ঠিত হয়েছে। বৈশাখী অনুষ্ঠানকে অননন্দপুর্ন করতে আয়োজকরা মহিলাদের অংশগ্রহণে মিউজিক্যাল খেলা ,পুরুষদের ও শিশু কিশোরদের খেলাধুলার আয়োজন করেন। প্রত্যেকটি ইভেন্টে নারী পুরুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্পুর্ত। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা বৃহত্তর ঢাকা সমিতির নেতৃবৃন্দদের প্রশংসা করেন এমন সুন্দর পরিবেশে প্রবাসের মাঠিতে আমাদের দেশীয় সংস্কৃতি বিদেশিদের নিকট তুলে ধরার জন্য।

বৃহত্তর ঢাকা সমিতি তোরিনোর সভাপতি মোক্তার খান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী আরিফ ও ইভা আক্তার লাকির যৌথ পরিচালনায় ফিতা কেটে বৈশাখী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি আমিনুর রহমান সালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরিনোর কমিশনের প্রেসিডেন্ট এমিলিয়া ফেলিচিতা কাঁপুলুঙ্গ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি মিলানের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ শিকদার রবিন সহ তরিনোর বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ।

বৈশাখী অনুষ্ঠানে অতিথিরা অংশগ্রহণকারী বিভিন্ন জেলার স্টল পরিদর্শন করেন এবং কুশল বিনিময় করেন। বৃহত্তর ঢাকা ও মানিকগঞ্জ ,মাদারীপুর জেলা কল্যাণ সমিতি,সিলেট বিভাগীয় ঐক্য পরিষদ,বৃহত্তর নোয়াখালী সমিতি,কিশোরগঞ্জ জেলা বাসি,ব্রাম্মণবাড়িয়া জেলা এসোসিয়েশন অফ তরিনো,মহিলা সমিতি,তালুকদার পরিবার নরসিংদী জেলা,চট্রগ্রাম বাসী,বাংলা ফুড ও বৃহত্তর ঢাকা জেলা সমিতির প্রবাসীরা তাদের নিজ নিজ জেলার ঐতিহ্যবাহী পিঠা নিয়ে আসেন।

পিঠা উৎসবে আগত এই প্রজন্মের ছেলে মেয়েরা আয়োজকদের ধন্যবাদ জানান প্রবাসের মাঠিতে এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করে আমাদের দেশীয় ঐতিহ্য গুলো তুলে ধরার জন্য। বিশেষ করে নানান রকমের বাহারি স্বাধের পিঠা ছিল অনুষ্ঠানের আকর্ষণ।

পিঠা উৎসবের মূল আকর্ষণ পর্ব ছিল লাকি কুপন। প্রথম পুরস্কার একটি এই ফোন ,দ্বিতীয় পুরস্কার একটি স্মার্ট ফোন ও তৃতীয় পুরস্কার একটি মাইক্রোভেন লটারি বিজয়ীদের মধ্য তুলে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করেন আয়োজকরা।

পরিশেষে অনুষ্ঠানে উপস্থিত ও সার্বিক সহযোগিতা করি সকলকে আয়োজকদের পক্ষ থেকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সকলেই সুন্দর অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন