বিজ্ঞাপন

নেত্রকোনার কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ফল মেলা শুরু

“পুষ্টি বাড়ায় ফল, দেশজুড়ে ফলের উৎসব”-এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা।

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১২টায় উপজেলা শহীদ মিনার চত্বরে বর্ণাঢ্য আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। ফিতা কেটে ও ফল প্রদর্শনী ঘুরে দেখে তিনি মেলার আনুষ্ঠানিক সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মুমিনুল ইসলাম, লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, কলমাকান্দা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ এনামুল হক তালুকদার, সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান। এছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত মৌসুমি ফল যেমন- লিচু, আম, কাঁঠাল, আনারস, বেল, পেয়ারা, ডালিমসহ নানা ধরনের দেশীয় ফল প্রদর্শন করা হয়েছে। এতে কৃষকদের মাঝে ফল চাষের আগ্রহ বৃদ্ধি পাবে বলে মনে করেন আয়োজকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, দেশীয় ফলের পুষ্টিগুণ ও চাষাবাদে উৎসাহ দিতেই এই আয়োজন। তরুণ প্রজন্মকে প্রাকৃতিক খাদ্যাভ্যাসে উৎসাহিত করাও এই মেলার উদ্দেশ্য।

ফল মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত। মেলা চলাকালীন সময়ে ফল প্রদর্শনী, সচেতনতামূলক আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের রাস্তা উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন